× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সলিমপুরে বেকারিতে ‘কাপড়ের রং’, জরিমানা ১ লাখ টাকা

এম জামশেদ আলম, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

০২ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের অভিযোগে ‘খাজা কালুশাহ (রহ.) বেকারি’ নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার উত্তর সলিমপুর এলাকায় অবস্থিত বেকারিটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি।

অভিযানকালে বেকারির উৎপাদন ও খাদ্য প্রক্রিয়াজাতকরণস্থলের পরিবেশ পরিদর্শন করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ, বিভিন্ন অনিয়ম এবং খাদ্যপণ্যে কাপড়ের রং ব্যবহারের প্রমাণ পাওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে বেকারি কর্তৃপক্ষকে খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পাশাপাশি ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি বলেন, ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.