× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মান্দারতলী যুব সমাজের আয়োজনে মিনি ফুটবল টুর্ণামেন্ট- ফুলবল খেলা অনুষ্ঠিত

মো. তুহিন ফয়েজ, মতলব (চাঁদপুর)

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৬ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পচ্শিম ইউনিয়নের মান্দারতলী যুব সমাজ কর্তৃক আয়োজি মিনি ফুটবল টুর্ণামেন্ট- ফুলবল খেলা অনুষ্ঠিত  হয়েছে ৷

(২ সেপ্টেম্বর ) বিকেলে  মান্দারতলী প্রিক্যাটেড একাডেমি স্কুল মাঠে অনুষ্ঠিত খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন ও খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক ও ফতেপুর পচ্শিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো: হাবিবুর রহমান ৷

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,খেলা অনুষ্ঠানের সভাপতি মো: আউয়াল কাজী,যুবদল নেতা হানিফ মৃধা, সমাজসেবক আবুল কালামসহ আরো অনেকে ৷ খেলায় মহামেডাম ৬- ১ গোলে আবাহনি দলকে পরাজিত করেন ৷

পুরুস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো: হাবিবুর রহমান বলেন, মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই ৷

সমাজে উদ্বেগজনক হারে মাদকের বিস্তার বারছে। নতুন প্রজন্মকে মাদকের আগ্রাসন থেকে রক্ষা করতে খেলাধুলাসহ সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অভিভাবকদেরও সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের বিষয়ে নজর রাখতে হবে।

 তিনি আরো বলেন, সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ বাড়াতে হবে। খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করা গেলে তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে। এসময় এলকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ৷

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.