নেত্রকোনায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা সহ অপর একটি সাদমান আইসক্রিম ফ্যাক্টরিকে প্রতিষ্ঠানকে উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া নির্ধারিত মূল্যের বাহিরে কোন সার ডিলার বেশি দামে
সার বিক্রি করতে পারবে না সার ডিলারকেও নিউম মাফিক বিক্রির জন্য বলা হয় ।
জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সম্প্রতি নেত্রকোনা সদর ও আশপাশের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আরিফুল ইসলাম ।
অভিযানে নেত্রকোনা সদর উপজেলা ৪ নং বাংলা ইউনিয়নে সৈয়দপুর গ্রাম একটি আইসক্রিম ফ্যাক্টরিকে অর্থদণ্ড সহ উৎপাদন বন্ধের নির্দেশ দেন এছাড়া ঠাকরোকোণা একটি বেকারি কে অর্থদণ্ড দেন বেকারি ও আইসক্রিম কারখানায় গিয়ে দেখা যায়, অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ক্ষতিকর রঙ মিশিয়ে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না এবং পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ বা মেয়াদ ছিল না। এই অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নগদ অর্থ জরিমানা করা হয় এবং অনিয়ম সংশোধন না হওয়া পর্যন্ত বেকারি ও আইসক্রিম ফ্যাক্টরির উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে, কৃষকদের কাছ থেকে সারের বেশি দাম যেন না নেওয়া হয় নির্দেশনা দেন সেই সাথে ডিলারদের মূল্য তালিকা টাঙ্গানো নির্দেশ দেন ।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি রোধ এবং কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ভেজাল খাদ্য প্রস্তুতকারী এবং অতিরিক্ত মূল্য আদায়কারী ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।
এ ধরনের জনস্বার্থমূলক অভিযানে স্থানীয় সচেতন মহলের পাশাপাশি সাধারণ জনগণও সন্তোষ প্রকাশ করেছে।