× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সহজেই একাদশ ও কারিগরির ভর্তির আবেদন ও রেজিস্ট্রেশন ফি পরিশোধ করা যাচ্ছে বিকাশ-এ, থাকছে ডিসকাউন্টও

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১২ পিএম

২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণি ও কারিগরি-তে ভর্তির আবেদন ও রেজিস্ট্রেশন ফি খুব সহজেই পরিশোধ করা যাচ্ছে বিকাশ-এ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় অনলাইনে ভর্তির প্রথম পর্যায়ের আবেদন শুরু হয়েছে ২ সেপ্টেম্বর, যা চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোয় অনলাইনে ভর্তির প্রথম পর্যায়ের আবেদন ২৯ আগস্ট শুরু হয়েছে, চলবে ১৮ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত। প্রথম ধাপে একাদশ শ্রেণির আবেদন ফি পরিশোধের পর নির্বাচিতরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে রেজিস্ট্রেশন ফিও পরিশোধ করতে পারবেন বিকাশ-এ।

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ফি পরিশোধের পদ্ধতি

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রথমে https://xiclassadmission.gov.bd লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাইন আপ করতে হবে। এরপর ফি পরিশোধ করতে বিকাশ অ্যাপ-এর ‘এডুকেশন ফি’ অপশন থেকে একাদশ শ্রেণি ভর্তি (XI Class Admission)-তে ট্যাপ করে বোর্ডের নাম, পাশের বছর, রোল নম্বর ও মোবাইল নম্বর দিতে হবে। তারপর ফি-এর পরিমাণ চেক করে পরের ধাপে বিকাশ পিন নম্বর দিয়ে স্ক্রিনের নিচের অংশে ট্যাপ করে ধরে রাখলেই লেনদেন সম্পন্ন হয়ে যাবে। লেনদেনটি সফল হলে নিশ্চিতকরণ ম্যাসেজ এবং বিকাশ অ্যাপে ডিজিটাল রিসিট পেয়ে যাবেন আবেদনকারী, যা পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। সফলভাবে আবেদন ফি পরিশোধের পর https://xiclassadmission.gov.bd লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে।



কারিগরি-তে ভর্তির আবেদন ফি পরিশোধের পদ্ধতি

এদিকে, কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোয় আবেদনের জন্য একইভাবে বিকাশ অ্যাপের ‘এডুকেশন ফি’ অপশনে গিয়ে বিটিইবি (BTEB) সিলেক্ট করে পেমেন্ট কোড (<প্রোগ্রাম কোড><পাসের সন><বোর্ড কোড><রোল নম্বর>) উল্লেখ করে ফি-এর পরিমাণ দেখে নিয়ে পরের স্ক্রিনে বিকাশ পিন দিয়ে পেমেন্ট সম্পন্ন করতে হবে। সফলভাবে পেমেন্টের পর চলে আসবে নিশ্চিতকরণ ম্যাসেজ এবং ডিজিটাল রিসিট। সফলভাবে আবেদন ফি পরিশোধের পর http://btebadmission.gov.bd/website/ লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে।

এই বছর একাদশ শ্রেণিতে অন্যান্য চার্জসহ ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা আর রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৩৪০ টাকা। উভয় ক্ষেত্রেই অনলাইন পেমেন্ট চার্জ হিসেবে বাড়তি ৩ টাকা যুক্ত হবে।


আর কারিগরিতে ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ন্যূনতম ২২০ টাকা (কোর্সের সংখ্যা ও ধরণ অনুযায়ী ফি নির্ধারিত হবে) আর কোর্সভেদে রেজিস্ট্রেশন ফি ২৩৮ টাকা, ৩৭৫ টাকা ও ৪০৫ টাকা।

এর বাইরে নটর ডেম কলেজ, হলি ক্রস কলেজসহ আরও বেশ কয়েকটি কলেজ নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং বিকাশ-এ ভর্তির ফি পরিশোধ করা যাচ্ছে। সংশ্লিষ্ট কলেজগুলোর ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনের পদ্ধতি সম্পর্কে জেনে নেয়া যাবে।

পাশাপাশি, একাদশ শ্রেণি ও কারিগরি-তে ভর্তির আবেদন ফি বিকাশ-এ পরিশোধ করলেই থাকছে ৫০ টাকা ডিসকাউন্ট কুপন। অফার চলাকালীন একজন গ্রাহক একবারই কুপন পাবেন। কুপন পাওয়ার ৫ দিন পর্যন্ত কুপনের মেয়াদ থাকবে। নির্দিষ্ট আউটলেটে ন্যূনতম ৩০০ টাকা বিকাশ পেমেন্টে কুপনটি উপভোগ করা যাবে। অফারটি সম্বন্ধে বিস্তারিত জানা যাবে এই লিংকে - https://www.bkash.com/campaign/classxi2026।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.