× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাইফুর রহমান ক্ষণজন্মা,তিনি অসম্ভবকে সম্ভব করে ভ্যাট প্রচলন চালু করেছিলেন: জি কে গউছ, হুইপ জাতীয় সংসদ

মো: আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৭ পিএম

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক শহীদ রাষ্ট্রপ্রতি মরহুম জিয়াউর রহমান এর বিশ^স্ত সহচর, দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ও সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ভাষা সৈনিক মরহুম এম সাইফুর রহমান এর ১৭তম শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচীতে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ জি কে গউছ এমপি বলেছেন, আমরা বৃহত্তর সিলেটবাসী যার জন্য গর্ববোধ করতাম তিনি আমাদের অভিবাবক ছিলেন, যিনি সরকারের অর্থ মন্ত্রী হিসেবে জাতীয় সংসদে ১২বার বাজেট দেয়ার বিরল সম্মান অর্জন করেছিলেন। তিনি আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিবাবক। আজকে তাঁর মৃত্যুবার্ষিকী। দেখতে দেখতে ১৭টি বছর চলে গেলো। আজকে তাঁর কবরের পাশে মানুষের বাঁধভাঙা স্রোত। 

তিনি বলেন, বৃহত্তর সিলেটের মানুষ শুধু তাঁকে নিয়ে গর্ব করে না,সারা বাংলাদেশের মানুষও তাঁকে নিয়ে গর্ব করে। দেশের অর্থনীতির ভিত যার হাত দিয়ে মজবুত হয়েছিল। যিনি অসম্ভবকে সম্ভব করে এই ভ্যাট প্রচলন চালু করেছিলেন। বিরোধীতা সত্বেও এই দেশের কথা চিন্তা করে এই নতুন আইডিয়া বাস্তবায়ন করে আজকে তাঁর অবর্তমানে ভ্যাট যে সাইফুর রহমান এর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সঠিক সিদ্ধান্ত ছিলো এটা আজকে দেশে বিদেশে সকল মানুষ প্রশংসা করছেন। এই সিলেটে অনেকে এমপি হয়েছেন,মন্ত্রী হয়েছেন, আরও ভবিষ্যতে হবেন। কিন্তু ক্ষণজন্মা এই সাইফুর রহমান সিলেটের জন্য যা কিছু করেছেন এই সিলেটের সোয়া কোটি মানুষ কোনদিন শোধ করতে পারবে না।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান এর গ্রামের পৈত্রিক বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দানে দেশের বরেণ্য এই কৃতিমান অর্থনীতিবিদ এর ১৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ জি কে গউছ এমপি। 


এসময় সেখানে উপস্থিত ছিলেন, মরহুম এম সাইফুর রহমান এর জ্যেষ্ঠ পূত্র ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এবং ভুমি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম নাসের রহমান এমপি ও  জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান।

মিলাদ ও দোয়া মাহফিলে দলীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, আহবায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, ফখরুল ইসলাম, বকশী মিছবাহ উর রহমান, হেলু মিয়া, মুহিতুর রহমান হেলাল, স্বাগত কিশোর দাশ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান,সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জল ও সাধারণ সম্পাদক এম এ মুহিত সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা।  

ওদিকে প্রতি বছর মরহুম এম সাইফুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনের কর্মসূচীতে তাঁর রাজনৈতিক জীবন ও কর্ম‘র উপর আলোচনা পর্ব থাকলেও এবছর এর পরিবর্তে আগের দিন শুক্রবার দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির ও দোয়া মাহফিল সহ সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে শুরু হয় শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচী। শনিবার সকাল থেকে পৈত্রিক বাড়ি বাহারমর্দানে দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ হাজার হাজার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এর পর একে একে জেলা বিএনপি, সাইফুর রহমান স্মৃতি পরিষদ, থানা বিএনপি, পৌর বিএনপি, জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল ,ছাত্রদল, শ্রমিক দল ও কৃষক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পর দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন। 

এর আগে প্রয়াত অর্থ মন্ত্রী এম সাইফুর রহমান এর ১৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও সাইফুর রহমান স্মৃতি পরিষদ ও মৌলভীবাজার জেলা বিএনপি দুদিন ব্যাপী পৃথক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে শুক্রবার ফ্রি চক্ষু শিবির ছাড়াও শহরের পশ্চিমবাজার জামে মসজিদে বাদ জুমা আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের।

মরহুম অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ১৯৩২ সালের ৬ অক্টোবর বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর উপজেলার বর্তমান মোস্তফাপুর ইউনিয়নের বাহরমর্দন গ্রামে জন্মগ্রহণ করেন । তাঁর পিতার নাম ছিল আব্দুল বাসিত। ১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন।  ২০০৫ সালে বাংলা ভাষা আন্দোলনে ভূমিকার জন্য তাঁকে দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদক প্রদান করা হয়। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা থেকে ঢাকা ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আকষ্মিক এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাইফুর রহমান মারা যান। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.