একজন অভিজ্ঞ ও বিশিষ্ট ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি প্রাপ্ত হয়ে গত বৃহস্পতিবার ২০২৬ ইং তারিখেবাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনে(বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। এ পদে যোগদানের পূর্বে তিনি কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এরও আগে তিনি একই ব্যাংকে মহাব্যবস্থাপক হিসেবে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে সিনিয়র অফিসার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। বিএইচবিএফসি-তে কর্মরত থাকাকালীন তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন রিজিওনাল ও জোনাল ম্যানেজার এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
কর্মজীবনে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচিতে সফলভাবে অংশগ্রহণ করেন।