জাতীয় বিশ্ববিদ্যালয় অতিরিক্ত ফরম পূরণ ফি কমানোর দাবিতে, বঙ্গবন্ধু "ল" টেম্পল কলেজ চট্টগ্রাম স্টুডেন্টস ফোরাম সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ল' কলেজসমূহের অতিরিক্ত "ফরম পূরণ ফি" কমানোর দাবিতে চট্টগ্রামে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু "ল" টেম্পল কলেজ চট্টগ্রাম স্টুডেন্টস ফোরাম ও সাধারণ শিক্ষার্থীবৃন্দের যৌথ উদ্যোগে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম নিজেদের কলেজের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত বক্তা ও সাধারণ শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা আইন কলেজগুলোতে বর্তমানে ফরম পূরণের জন্য যে অতিরিক্ত ফি নির্ধারণ করা হয়েছে, তা অনেক সাধারণ ও মধ্যবিত্ত শিক্ষার্থীর জন্য বহন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। উচ্চ হারের এই ফি শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে বাধাগ্রস্ত করছে।
শিক্ষার্থীরা অবিলম্বে এই অতিরিক্ত ফি যৌক্তিক পর্যায়ে কমিয়ে এনে সাধারণ শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ সুগম করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।