× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজারে সড়কে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আইন অমান্য করায় ৮ মামলা

মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৯ পিএম

মৌলভীবাজারে সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযানে নেমেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। অভিযানে আইন অমান্য করার দায়ে বেশ কয়েকটি যানবাহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা আদায় করা হয়েছে।  সোমবার (৭ সেপ্টেম্বর) শহরের বনশ্রী সড়ক এলাকায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের বিরুদ্ধে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এসব অভিযানে মোট ৮টি মামলায় ৭ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ।

জানা যায়, শহরের বনশ্রী সড়ক এলাকায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে চালানো অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২(১) ধারায় ৪টি মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অপরদিকে, একই এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমির নেতৃত্বে পৃথক আরেক অভিযানে একই আইনের ৬৬ ও ৯২(১) ধারায় ৪ মামলায় মোট ৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ নিয়ে পৃথক দুই অভিযানে ৮টি মামলায় ৭ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমি অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, সড়কে শৃঙ্খলা নিশ্চিত, আইন লঙ্ঘন প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.