"ক্রীড়া নৈপুন্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তরে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ৷
সোমবার (৭ সেপ্টেম্বর )দুপুরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত পুরুস্কার বিতরণীতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য মোঃ আলমগীর সরকার ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম জাহাঙ্গীর আলম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহসভাপতি
এস এম জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সহসভাপতি খায়রুল হাসান বেনু,দনাগোধা স্কুলের প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম,লুধুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, উপজেলা একাডেমির সুপার ভাইজার সাইফুল ইসলাম প্রমুখ ৷
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য মো: আলমগীর সরকার বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের খেলাধুলার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি বিশ্বাস করতেন যে খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যম নয়, বরং এটি তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁর শাসনামলে দেশে ক্রীড়াক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয় এবং বিভিন্ন নীতি ও উদ্যোগ গ্রহণের মাধ্যমে খেলাধুলাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার চেষ্টা করা হয়। শহীদ জিয়ার ক্রীড়াক্ষেত্রে নেওয়া পদক্ষেপ ও দৃষ্টিভঙ্গি আজও বাংলাদেশের ক্রীড়াঙ্গনে প্রেরণার উৎস হয়ে আছে।
শিক্ষকদের উদ্যোশ্যে আলমগীর সরকার বলেন,আপনারা ছাত্র- ছাত্রীদের পড়াশোনার দিকে গুরুত্ব দিবেন৷ আজকের শিক্ষার্থীরা যদি সু-শিক্ষায় শিক্ষিত না হয় তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার তাই কেনো শিক্ষার্থীরা জড়ে পড়ছে তা আপনারা ক্ষতিয়ে দেখবেন ৷
আজকের শিক্ষার্থীরাই সু- শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে দেশ পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাই শিক্ষক,অভিভাবকদের কে শিক্ষার্থীদের প্রতি আরো বেশি দায়িত্বশীল হতে হবে ৷
৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল কলেজ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,অভিভাবক,শিক্ষার্থী ও বিঙিন্ন প্রতিযোগীতায় অংশগ্রগনকারী ছাত্র- ছাত্রীগণ উপস্থিত ছিলেন ৷