× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারায়ণগঞ্জে আনসার-ভিডিপির উদ্যোগে সড়ক সংস্কার; যান চলাচলে স্বস্তি

০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়কের দুই পাশের আগাছা ও গাছপালা পরিষ্কার এবং ভাঙা ও গর্তযুক্ত স্থান সংস্কার করে জনসাধারণের চলাচল সহজ করেছেন আনসার ও ভিডিপি সদস্যরা।

রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের একটি সরু সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে আগাছা ও গাছপালা বেড়ে যাওয়ায় সড়কটির প্রশস্ততা কমে যায়। ফলে পাশাপাশি দুটি যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। এ ছাড়া সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও বড় বড় গর্তের কারণে ট্রাক ও বাস চলাচলের সময় প্রায়ই যানজটের সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়ছিলেন স্থানীয় বাসিন্দারা।

এ অবস্থায় জনদুর্ভোগ লাঘবে কায়েতপাড়া ইউনিয়ন দলনেতা মোঃ রাকিব কয়েকজন ভিডিপি সদস্যকে সঙ্গে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে সড়কের দুই পাশের আগাছা ও গাছপালা পরিষ্কার করেন। পাশাপাশি অন্য স্থান থেকে ইটের খোয়া ও রাবিশ সংগ্রহ করে সড়কের ভাঙা ও গর্তযুক্ত স্থানগুলো সংস্কার করেন। এতে সড়কটি কিছুটা প্রশস্ত হওয়ার পাশাপাশি যানবাহন চলাচলের উপযোগী হয়ে ওঠে।

আনসার-ভিডিপি সদস্যদের এ উদ্যোগের ফলে সড়কে যান চলাচলে সৃষ্ট প্রতিবন্ধকতা ও যানজট অনেকাংশে কমে আসে। একই সঙ্গে স্থানীয় জনগণের স্বাভাবিক চলাচলও সহজ হয়।

জনদুর্ভোগ লাঘবে আনসার ও ভিডিপি সদস্যদের এমন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় এলাকাবাসী। সারাদেশে জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের পাশে থেকে প্রতিনিয়ত দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.