× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পর্দা নামল, পুরস্কৃত বিজয়ীরা

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)

০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৯ পিএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে উপজেলার বিভিন্ন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানভিত্তিক খেলার ফাইনাল পর্বও সম্পন্ন হয়।

মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমাম উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।

শিক্ষার্থীদের ক্রীড়াচর্চায় উৎসাহিত করা এবং তাদের প্রতিভা বিকাশে অনুপ্রাণিত করতে মো. শাহজালাল কাজল নিজস্ব তহবিল থেকে বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে এসব পুরস্কার তুলে দিয়ে তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানান।

এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু। 

প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্যাহ, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাসেমসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে থেকে খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানিয় বলেন, “যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ক্রীড়াচর্চাকে প্রাধান্য দিতে হবে। নিয়মিত শারীরিক কসরত শরীর ও মন দুটোকেই সুস্থ রাখে। খেলাধুলাই সুস্বাস্থ্যের মূলমন্ত্র।”

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। পরে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.