× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৭ পিএম

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী  মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের জানাজা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাদ জোহর অনুষ্ঠিত জানাজায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) চেয়ারম্যান উদবাতুল বারী, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা প্রশাসক রোজী  আকতার, পুলিশ সুপার মো: আনিসুজ্জামান পিপিএম-সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। পরে পরানপুরে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।

জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান উপস্থিত মুসল্লিরা।

এর আগে, মঙ্গলবার দুপুরে বার্ধক্যজনিত কারণে ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন আমেনা বেগম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আমেনা বেগমের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.