গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে চুরির সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন কর্তব্যরত আনসার সদস্যরা। আজ ৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে হাসপাতাল এলাকায় দায়িত্ব পালনকালে অঙ্গীভূত আনসার সদস্য মোঃ তানভীর হোসেন ও অঙ্গীভূত আনসার (মহিলা) মোছাম্মৎ কোহিনুর বেগম সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে দুই ব্যক্তিকে আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন—মোঃ সাকিব (২৬), পিতা-মোঃ আকবর আলী, মাতা-মোছাম্মৎ সালেহা বেগম, সাং-শাহবাজপুর, ডাকঘর-শাহবাজপুর, জেলা-জামালপুর এবং মোঃ ফিরোজ মিয়া (১৫), পিতা-মোঃ শফিকুল, মাতা-মোছাম্মৎ মনোয়ারা বেগম, সাং-তালুক জামিয়া, থানা-সদর, জেলা-গাইবান্ধা।
পরবর্তীতে আটক দুই ব্যক্তিকে কলেজ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। কলেজ কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে একই দিন দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে তাদের পুলিশের কাছে সোপর্দ করে।
তাৎক্ষণিক তৎপরতা ও সতর্কতার ফলে হাসপাতাল এলাকায় চুরির ঘটনা প্রতিরোধ এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এ ধরনের দায়িত্বশীল ও সাহসী ভূমিকা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি জনসাধারণের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।