× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রাম বিআরটিএর নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা

চট্টগ্রাম ব্যুরো

১০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১২ পিএম

চট্টগ্রাম বিভাগীয় বিআরটিএ কার্যালয়ের নতুন পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে যোগদান করেছেন শফিকুজ্জামান ভূঞা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে যোগ দিয়ে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে শফিকুজ্জামান ভূঞা ঢাকা বিভাগীয় বিআরটিএ কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে তাকে ঢাকা থেকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে পদায়ন করা হয়।

একই আদেশে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ে একই পদে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়ে চট্টগ্রামে দায়িত্ব নিলেন শফিকুজ্জামান ভূঞা।

যোগদানের পর নতুন পরিচালক কার্যালয়ের বিভিন্ন শাখার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.