× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট।

১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

"মানবাধিকার আমাদের জন্য সর্বাধিকার" আহ্বানে ময়মনসিংহ জেলা পরিষদ হলরুমে মানবাধিকার সংগঠন "কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড"-এর উদ্যোগে ময়মনসিংহ বিভাগীয় কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে প্রায় ৭০ জন মানবাধিকার কর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সম্মানিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন এবং কর্মসূচির উদ্বোধন করেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর চেয়ারম্যান মো: সোহেল আহমদ মৃধা। ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আসাদুজ্জামান এতে সভাপতিত্ব করেন।

কর্মশালায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের জামালপুর জেলা শাখার সভাপতি মজনু মোল্লা। ময়মনসিংহ বিভাগীয় এই আয়োজনে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন 'আইন ও বিচার' পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট শফিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আনন্দ মোহন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ ও অধ্যক্ষ প্রফেসর মোঃ সাকির হোসেন। কর্মশালার মূল প্রতিপাদ্য পাঠ করে শোনান ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী আলম।

এছাড়া কর্মশালায় অন্যান্য আলোচক ও অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক (প্রশাসন) বাবুল সরকার, জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত ড. ইঞ্জি. রফিকুল ইসলাম, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন, নেত্রকোনা জেলা শাখার সভাপতি কে এম জামি এবং নাটোর জেলা শাখার সভাপতি আব্দুস শহীদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক সারা বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, সংগঠনের বিশেষ প্রতিনিধি মোঃ সাজেদুল ইসলাম, মানবাধিকার কর্মী মোঃ আবদুল্লাহ আলজুলজাবাদান সরকার, অ্যাডভোকেট ফকর উদ্দিন আকবরী, কামরুন নাহার লিপি প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি এবং 'প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটি'র মুখপাত্র ইবনুল সাঈদ রানা। আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী মানবাধিকার কর্মীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.