বাংলাদেশ খেলাফত মজলিস খাগড়াছড়ির রামগড় উপজেলা ও সহযোগী সংগঠনের আয়োজনে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত রামগড় শিল্পী কমিউনিটি সেন্টারে উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মোশারফ হোসেনের চৌধুরীর সভাপতিত্বে এই কন্ফারেন্স অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব মজলিসের সাবেক সভাপতি মুফতি ইউনুসের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক ও গবেষক আল্লামা আব্দুল বাসেত খাঁন সিরাজী ( ঢাকা)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বাবুনগর মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মীর হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস চট্রগ্রাম মহানগরের সাধারন সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহিদ, চট্রগ্রাম উত্তর জেলা সাধারন সম্পাদক মাওলানা ওজাইর আহমেদ হামিদি, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসেন মিয়াজি, সাধারণ সম্পাদক মাওলানা আখতারুজ্জামান ফারুকী, রামগড় পৌর বিএনপির সহ-সভাপতি মো. মহিউদ্দিন হারুন, উপজেলা জামায়াতে ইসলামের আমীর ফয়জুর রহমান, উপজেলা এনসিপির প্রধান সম্ন্বয়ক হারুনুর রশিদ।
এছাড়াও ব্যক্তব্য রাখেন কালাড়েবা ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল খায়ের, রামগড় কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা আকতার হোসেন জিহাদী, ফেনীরকুল নুরুল কোরআন ইসলামি একাডেমির মুহতামিম মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ।
কন্ফারেন্সের শুরুতে মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, এতে প্রায় তিনশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং প্রতিযোগিতায় বিজয়ী প্রথম বিশ জনের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। কন্ফারেন্স শেষে দেশ ও জাতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।