× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টেবিল টেনিসে অপ্রতিরোধ্য আনসার ও ভিডিপি

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৫ পিএম

রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘উন্মুক্ত প্রাইজমানি র‍্যাংকিং টেবিল টেনিস টুর্নামেন্ট-২০২৬’-এ কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। প্রতিযোগিতায় মহিলা একক ও অনূর্ধ্ব-১৯ বালক এককে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি পুরুষ এককে রানারআপ হয়েছে আনসার-ভিডিপির খেলোয়াড়রা।


১০ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বিকেএসপিসহ বিভিন্ন জেলা থেকে প্রায় ৪০০ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আসরে মহিলা এককে আনসার-ভিডিপির খেলোয়াড় চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন। এ বিভাগে আনসার-ভিডিপি ও সেনাবাহিনীর খেলোয়াড়রা যৌথভাবে দ্বিতীয় রানারআপ হন।


পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং রানারআপ হয়েছে আনসার-ভিডিপি। এ বিভাগেও আনসার-ভিডিপি ও সেনাবাহিনীর খেলোয়াড়রা যৌথভাবে দ্বিতীয় রানারআপ হওয়ার কৃতিত্ব দেখান। অন্যদিকে, অনূর্ধ্ব-১৯ বালক এককে আনসার-ভিডিপির খেলোয়াড় চ্যাম্পিয়ন এবং একই বাহিনীর আরেক খেলোয়াড় রানারআপ হন। এ বিভাগে বিকেএসপির খেলোয়াড় দ্বিতীয় রানারআপ হয়েছেন।


এ সাফল্য ক্রীড়াঙ্গনে আনসার ও ভিডিপির ধারাবাহিক অগ্রযাত্রা এবং খেলোয়াড়দের প্রতিভা বিকাশে অগ্রণী ভূমিকা পালনের উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের ক্রীড়াঙ্গনে প্রতিভাবান খেলোয়াড় তৈরি,তাদের  দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জাতীয় পর্যায়ে প্রতিযোগিতামূলক ক্রীড়ায় আনসার ও ভিডিপির ধারাবাহিক সাফল্য  বাহিনীর বহুমাতৃক সক্ষমতাকে প্রতিনিয়ত সমৃদ্ধ করছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.