× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

*ঘোড়াশাল সার কারখানায় আনসারের তৎপরতায় চুরি প্রতিহত; আটক ২*

১৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭ পিএম

নরসিংদীর পলাশে ঘোড়াশাল সার কারখানা-১ এলাকায় চুরির চেষ্টাকালে দুই যুবককে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা। পরে আটক দুজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,রোববার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ঘোড়াশাল সার কারখানা-১ (পলাশ, নরসিংদী) এলাকায় নিয়মিত নিরাপত্তা টহল দিচ্ছিলেন অঙ্গীভূত আনসার সদস্যদের একটি দল। টহল দলের নেতৃত্বে ছিলেন পিসি মো. ছানোয়ার হোসেন। তার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য মো. জাফর মিয়া এবং মো. সুমন পালোয়ান।

নিরাপত্তা টহলের একপর্যায়ে কারখানার অভ্যন্তরে দুই ব্যক্তির সন্দেহজনক গতিবিধি আনসার সদস্যদের নজরে আসে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা বুঝতে পারেন, ওই ব্যক্তিরা কারখানার মূল্যবান মালামাল চুরির চেষ্টা করছে। বিষয়টি অনুধাবন করে তাৎক্ষণিকভাবে আনসার সদস্যরা তাদের ধাওয়া করেন এবং কৌশলগতভাবে চারদিক থেকে ঘেরাও করে দুজনকে হাতেনাতে আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন মাসুদ আকন্দ (৪০) ও কামরুল মিয়া (৩৫)। আনসার সদস্যদের সতর্কতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সমন্বিত নিরাপত্তা কার্যক্রমের ফলে কারখানার গুরুত্বপূর্ণ সম্পদ চুরি হওয়া থেকে রক্ষা পায় এবং সম্ভাব্য আর্থিক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটক দুই ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সতর্কতা, দায়িত্ববোধ ও তাৎক্ষণিক পদক্ষেপের ফলে গুরুত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠানের সম্পদ সুরক্ষিত রাখার পাশাপাশি সম্ভাব্য চুরির ঘটনা প্রতিহত করা সম্ভব হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তায় বাহিনীর সদস্যদের এমন দায়িত্বশীল ও প্রশংসনীয় ভূমিকা নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.