× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিএমএসএমই পুনঃঅর্থায়নে যুক্ত হলো ট্রাস্ট ব্যাংক

১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ এএম

সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের চলতি মূলধন জোগাতে বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণ চুক্তি করেছে ট্রাস্ট ব্যাংক। গত ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। 

কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমানের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন এসএমই বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম ও ট্রাস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আখলাসুর রহমান ভূঁইয়া। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান ও অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন উপস্থিত ছিলেন। এ তহবিলের আওতায় মূলধন সংকটে থাকা সচল সিএমএসএমই প্রতিষ্ঠানগুলো মাত্র ৯ শতাংশ সুদে অর্থায়ন পাবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.