রংপুর আইডিয়াল নার্সিং ইন্সটিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে ফুড ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বাসটার্মিনাল ইন্সটিটিউট ক্যাম্পাসে এ ফুড ফেয়ার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর আইডিয়াল নার্সিং ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক কবি মিনার বসুনিয়া, কবি, গল্পকার ও গীতিকার এটিএম মোর্শেদ, সংগীত শিল্পী আমজাদ হোসেন সরকার, গীতিকার ও সাংবাদিক রেজাউল করিম জীবন, রংপুর আইডিয়াল নার্সিং ইন্সটিটিউটের অধ্যক্ষ জয়তুন নেছা, শিক্ষক কামরুন্নাহার কেয়া ও পিংকী রানী রায়।
ফুড ফেয়ারে ৬ ধরনের পুষ্টি উপাদানের খাবার প্রদর্শনী হয়। ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নিজেরাই এই খাবারগুলো তৈরি করেন। তাদের তৈরী খাবারের প্রশংসা করেন উপস্থিত অতিথিগণ।