× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ

১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪০ পিএম

রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি'র সাবসিডিয়ারি প্রতিষ্ঠান 'এক্সিম ইসলামী ইনভেস্টমেন্ট লিমিটেড (ইআইআইএল)'-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী, এফসিএ।


একই সাথে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারকে ইআইআইএল-এর পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর ২০২৬ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ইআইআইএল-এর পরিচালনা পর্ষদের ৭৮তম সভায় এই নিয়োগ প্রদান করা হয়। নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী এফসিএ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ইআইআইএল পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ শিব্বির হোসাইন এফসিএ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনজুরুল আলম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.