× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৬ পিএম

পাবনার ঈশ্বরদীতে মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে রকিবুল ইসলাম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শামসুল ইসলাম (আলম) নামের আরেক কৃষক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের বিলকেদার গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রকিবুল ইসলাম উপজেলার কৈকুন্ডা গ্রামের মৃত মার্জিন হোসেনের ছেলে এবং আহত শামসুল আলম বিলকেদার গ্রামের বাসিন্দা। তারা দুজনেই বিলকেদার চরে কৃষিকাজে নিয়োজিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বিলকেদার গ্রামের মাঠে কৃষিকাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে রকিবুল ইসলাম ও শামসুল আলম গুরুতর দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক রকিবুল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন। আহত শামসুল আলম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, বজ্রপাতে নিহত কৃষকের মরদেহ বর্তমানে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.