× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দাগনভূঞায় কৃষকের মাঝে সার বিতরণ করেছে জামায়াতে ইসলামী

ইমাম হোসেন খাঁন, দাগনভূঞা (ফেনী)

১৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৯ পিএম

ফেনীর দাগনভূঞা উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় ১০০ জন কৃষকের মাঝে সার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার কোরাইশমুন্সি ফাজিল মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মুফতি মাওলানা আবদুল হান্নান।

রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মাওলানা মোহাম্মদ আবদুজ জাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গাজী সালেহ উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কৃষি ও কৃষকদের অগ্রগতি ছাড়া সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। প্রান্তিক চাষিদের সার্বিক সহায়তায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদা পাশে থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন অতিথিবৃন্দ। আলোচনা সভা শেষে উপস্থিত ১০০ জন স্থানীয় চাষির হাতে কৃষি সহায়তার এই সার তুলে দেন নেতৃবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.