× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

*মানিকগঞ্জে আনসার-ভিডিপির অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক*

১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৮ পিএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় জেলা কমান্ড্যান্টের নির্দেশনায় এক সফল অভিযান পরিচালনা করেছে আনসার-ভিডিপি। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই ঝটিকা অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

গত ১৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে উলাইল ইউনিয়নের দশচিরা গ্রামের মাঠের কবরস্থান সংলগ্ন বালির প্লটে এ অভিযান চলে। শিবালয় উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক মোঃ জাহিদুল ইসলামের তৎপরতায় জেলা কমান্ড্যান্টের নির্দেশে দ্রুত এই পদক্ষেপ নেওয়া হয়।

অভিযানটির নেতৃত্ব দেন ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার হৃদয় হোসেন। এ সময় ভিডিপি সদস্য মোঃ রনি মিয়া ও স্থানীয় গ্রামবাসীদের সক্রিয় সহযোগিতা ও সাহসিকতা অভিযানটিকে সফল করতে মূল ভূমিকা পালন করে।

ঘটনাস্থল থেকে দশচিরা গ্রামের মজন মিয়ার ছেলে আরিফ মিয়া (২০) এবং তার এক সহযোগীকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা ও সেবনের সিন্ডিকেট চালাচ্ছিল।

অভিযান শেষে উদ্ধারকৃত গাঁজাসহ আটক ব্যক্তিদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে শিবালয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা রক্ষা ও মাদক নির্মূলে আনসার-ভিডিপির এমন সময়োপযোগী ভূমিকা স্থানীয়দের মাঝে স্বস্তি ও প্রশংসা কুড়িয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.