× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছাত্র জমিয়ত বাংলাদেশ ফতুল্লা থানার কাউন্সিল সম্পন্ন: কেন্দ্রীয় হঠকারিতার তীব্র প্রতিবাদ ও কমিটি ঘোষণা

১৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

অদ্য ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সকাল ১০:০০ ঘটিকায় ছাত্র জমিয়ত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। ফতুল্লা থানা ছাত্র জমিয়তের সদ্য সাবেক সদস্য সচিব শরিফ মুহাম্মদ সিয়ামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের অর্থ সম্পাদক মাওলানা এম. মুফাজ্জল ইবনে মাহফুজ।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "কেন্দ্রীয় জমিয়তকে ভুল তথ্য দিয়ে একটি পকেট মহল মূলধারার সৈনিকদের মাইনাস করে নৈরাজ্যের রাজনীতি চালাচ্ছে। বিতর্কিত ও আদর্শচ্যুত লোকদের হাতে দল সোপর্দ করলে তার দায়ভার কেন্দ্রীয় নেতৃত্বকেই নিতে হবে।"

​প্রধান বক্তার বক্তব্যে জেলা আহ্বায়ক আবুল হাসানাত মেহরাব বলেন, "দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল ব্যক্তি স্বার্থে ছাত্র জমিয়তের সুনাম কুক্ষিগত করার অপচেষ্টা চালাচ্ছে। তৃণমূলের এই জুলুম বন্ধ না হলে কেন্দ্রীয় নেতৃত্ব কর্মীদের আস্থা হারাবে।"

​সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজি জসিম আলী, ওসমান গনী, রতন আহমেদ, হাফেজ মোহাম্মদ হানজালা, নজরুল ইসলাম এবং মুফতি মাহমুদুল হাসান। এছাড়া আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানার সাংগঠনিক সম্পাদক ফয়সাল মাহফুজ, দপ্তর সম্পাদক মাওলানা নোমান ও সহ-প্রচার সম্পাদক আলিফ মাহমুদসহ যুব জমিয়ত ও সমমনা সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​বক্তারা বর্তমান কেন্দ্রীয় কমিটির হঠকারী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, কেন্দ্র যদি এই অন্যায্য সিদ্ধান্তের মাধ্যমে নেতাকর্মীদের লাঞ্ছিত করে, পরবর্তী কোন সময় তারা নারায়ণগঞ্জে আসলে যদি কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তবে তার সম্পূর্ণ দায় বর্তমান কেন্দ্রীয় নারায়ণগঞ্জ জেলার আহবায়ক কমিটিকে নিতে হবে। তারা  যে ৬০ জনের অধিক সদস্যের অনাস্থাপত্র পেশ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে  তার স্পষ্ট জবাবদিহিতা দাবি করেন?

বক্তারা আরও জোরালো কণ্ঠে উচ্চারণ করেন, মুফতি মনির হোসাইন কাসেমীর বিকল্প নারায়ণগঞ্জের জমিয়তে এখনও তৈরি হয়নি। বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ফেরদৌসবিহীন এই নারায়ণগঞ্জে আরও অসংখ্য পরীক্ষিত প্রাণ নেতাকর্মী রয়েছে। নারায়ণগঞ্জের জমিয়ত মানে গুটিকয়েক লোক নয়, বরং এই হলরুমে উপস্থিত শতাধিক নিবেদিত প্রাণ কর্মী তারা সকলেই জমিয়তকে ধারণ করে লালন করে । আমরা সকলে মিলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটিকে ঢেলে সাজিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব সুতরাং কেন্দ্রীয় জমিয়ত নেতৃবৃন্দের প্রতি আমাদের পদার্থ আহ্বান থাকবে এ হঠকারী সিদ্ধান্ত পরিহার করে নতুন করে মুফতি মনির হোসেন কাসেমী নেতৃত্বে একটি আহবায়ক কমিটির মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরকে জেলা সাজানোর ব্যবস্থা করবে বলে আমরা আশা করি।

সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে ছাত্রনেতা শরিফ মুহাম্মদ সিয়ামকে সভাপতি, আজীম ওসমানকে সাধারণ সম্পাদক এবং নাহিদ হাসানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.