× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

*আনসারের তৎপরতায় প্রাণে বাঁচল দুর্ঘটনাকবলিত শিশু*

১৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭ পিএম

নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভ্যাটেশন মোড় এলাকায় ১৭ সেপ্টেম্বর বিকেলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। একটি দ্রুতগামী মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম নামে ০৮ বছরের এক শিশু গুরুতর আহত হয়। সংঘর্ষে শিশুটির ঘাড় ও মুখ মারাত্মকভাবে থেঁতলে যায়।

ঘটনাটি জানতে পেরে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত আনসার ক্যাম্পের এপিসি মোন্নাফ এবং আনসার সদস্য আলমগীর হোসেন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান। তারা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান এবং চিকিৎসকদের সহায়তায় জরুরি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেন।

আহত ইব্রাহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের পরামর্শ দেন। পরিস্থিতি অনুধাবন করে আনসার সদস্যরা দ্রুততার সাথে একটি সরকারি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন এবং শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণে প্রত্যক্ষ ভূমিকা রাখেন।

হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা আনসার সদস্যদের এই দ্রুত ও মানবিক পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। সংকটের মুহূর্তে আনসার বাহিনীর সদস্যদের এমন জীবনরক্ষাকারী ও দায়িত্বশীল ভূমিকা এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.