× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৯ পিএম

বাংলাদেশের প্রথম প্রিমিয়াম মেগা গেইটেড কমিউনিটি ‘রূপায়ণ সিটি উত্তরা’ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক রিয়েল এস্টেট ও অবকাঠামো খাতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। শুক্রবার( ১৮ সেপ্টেম্বর) চার সদস্যের আন্তর্জাতিক প্রতিনিধি দলটি রূপায়ণ সিটি উত্তরা সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকারী প্রতিনিধি দলে ছিলেন থাইল্যান্ডের এফ.আই.এ.বি.সি.আই এর প্রেসিডেন্ট ড. সোপন পর্নচোকচাই, প্রিমিয়ার হোমস আর.ই. কোং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ক্লেটন ওয়েড,  এফ.আই.এ.বি.সি.আই (থাইল্যান্ড, ফুকেট) এর প্রেসিডেন্ট সালভাতোর পারিসি এবং অ্যাসেট এক্স প্রপার্টি কোং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর লারিনথর্ন সোয়াসদিকুলাভাথ। 

রূপায়ণ সিটি উত্তরায় প্রতিনিধি দলকে স্বাগত জানান রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল এবং রূপায়ণ সিটি উত্তরার সিইও ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব (অব.)।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা রূপায়ণ সিটি উত্তরার পরিকল্পিত অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, বিস্তৃত সবুজ ও উন্মুক্ত পরিসর এবং আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। তারা প্রকল্পটির পরিবেশবান্ধব পরিকল্পনা, সমন্বিত কমিউনিটি জীবনধারা এবং আধুনিক আবাসন ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নেন।

প্রতিনিধি দলের সদস্যরা তাদের প্রতিক্রিয়ায় রূপায়ণ সিটি উত্তরার সবুজ ও উন্মুক্ত পরিবেশের প্রশংসা করেন। তাদের মতে, পরিকল্পিত সবুজ পরিসর ও উন্মুক্ত স্থান শিশুদের স্বাভাবিক বিকাশের পাশাপাশি বাসিন্দাদের মানসিক প্রশান্তি ও সুস্থ জীবনযাপনে ইতিবাচক ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, আন্তর্জাতিক মানের একটি বৃহৎ গেইটেড কমিউনিটি গড়ে তোলার উদ্যোগ হিসেবে রূপায়ণ সিটি উত্তরা বাংলাদেশের আবাসন খাতের একটি উল্লেখযোগ্য প্রকল্প। প্রতিনিধি দলটি প্রকল্পটির আতিথেয়তা ও পরিদর্শন-আয়োজনের জন্য রূপায়ণ সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

রূপায়ণ সিটি উত্তরা আধুনিক আবাসন, নিরাপত্তা, সবুজ পরিবেশ এবং সমন্বিত নাগরিক সুবিধাকে একসঙ্গে বিবেচনা করে একটি পরিকল্পিত কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। প্রকল্পটির মাধ্যমে বাংলাদেশে আধুনিক ও পরিবেশবান্ধব প্রিমিয়াম জীবনযাপনের একটি সমন্বিত ধারণা তুলে ধরা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.