চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু বকর সিদ্দিক (বাবুল) এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সাদুল্লপুর ইউনিয়নের আমিয়াপুর হযরত বিবি( র:) মহিলা দাখিল মাদ্রাসা মাঠে স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর অংশগ্রহণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে বিপুল সংখ্যক মানুষের উপস্থিত ঘটে। এসময় গ্রামের শিক্ষিত, মার্জিত, বিনয়ী হিসেবে আবু বকর সিদ্দিক বাবুলের পক্ষে প্রচারনা ও অংশগ্রহণে মতামত ব্যক্ত করেন উপস্থিত অতিথিবৃন্দ ৷
উঠান বৈঠকে বক্তব্য রাখেন, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক ( বাবুল)৷
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন, মাওলানা মো: জাহাঙ্গীর আলম ৷ ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদ উল্লা প্রধান( মিন্টুর) সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক
আরিফ সরকারের সঞ্চালনায় উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলমছ প্রধান, বিএনপি নেতা রফিক মিয়াজী,বশির উল্লা খলিফা,মোতালেব মাস্টার ফজলুল হক মাস্টার,সিরাজুল ইসলাম,মালেক হুজুরসহ আরো অনেকে ৷
উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক (বাবুল) বলেন,আমি আপনাদের কাছ থেকে ভালোবাসা পায়েছি ৷চেয়ারম্যান হওয়ার সপ্ন আমার ছিলো না চেয়ারম্যান হওয়ার সপ্ন আমার তৈয়ারি হয়েছে ৷ দেশের বর্তমান প্রেক্ষাপট হিসেবে যেহেতু আমি সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সে হিসেবে আমি চেয়ারম্যান প্রার্থী হতেই পারি ৷ আমি কথাদিলাম যদি আপনাদের দোয়া,সমর্থন ও ভাসোবাসা থাকে এবং আরনারা যদি আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন আমাকে সবসময় আপনাদের কাছে পাবেন এবং আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে যাবো ৷
তিনি আরও বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে এলাকার উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণ মূলক কাজ এগিয়ে নিতে চাই। সাদুল্লাপুরের সন্তান হিসেবে আমি সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। এজন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি আপনাদের সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করছি।
তিনি বলেন, আমি চাঁদাবাজীর সাথে জড়িত নয়, আমি কোন দালালি করিনা কোন জামেলার সৃস্টিকরি না এবং মাদক ও সন্ত্রাসের সাথেও জড়িত না৷ সুতরাং
আমি চেয়ারম্যান নির্বাচিত হলে সাদুল্লাপুর ইউনিয়নকে সন্ত্রাস, মাদক,বাল্যবিবাহ, কিশোরগ্যাং মুক্তকরে সাদুল্লাপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ ৷
উঠান বৈঠকে সাদুল্লাপুর ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ৷