দিন যতই এগুচ্ছে, দেশের ডেঙ্গুর প্রাদুর্ভাব ও আক্রান্তের সংখ্যা ততই বাড়ছে। ডেঙ্গুর এই ঘৌড়দৌড় ঠেকাতে বাংলাদেশ সরকার নিজস্ব অর্গানগুলোর যথাযথ ব্যবহারে বৃদ্ধি করেছে তৎপরতা। এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও বর্জনীয় বিষয়াদির উপর গুরুত্বারোপ করে দেশের মানুষকে সতর্কমূলক বার্তাও দিচ্ছেন প্রতিনিয়তই। তারই ধারবাহিকতায় রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষও ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও বর্জনীয় বিষয়াবলী সম্বলিত বিভিন্ন প্রচার উপকরণের ব্যবহার শুরু করেছেন নগরীজুড়ে। কিন্তু, সেই প্রচার প্রচারণাকে নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন ব্যক্তিরা। কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ এই প্রচারণাকে কিছুটা প্রশ্নবিদ্ধ করতে কর্মরত ও দায়িত্বরতদের মাঝে বেশ অবহেলা লক্ষ করা যাচ্ছে বলে মন্তব্য অনেকের। কেউবা বলছেন, প্রশাসকের বিশালাকার ছবি সম্বলিত প্রচার উপকরণগুলোর যথাযথ ব্যবহার হচ্ছেনা। ইতোমধ্যেই এই প্রচার উপকরণগুলোর বেশকয়েকটির অপব্যবহারের জন্য লঙ্ঘিত হয়েছে দেশের প্রচলিত আইন। যা কিনা ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯’-এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবেও গণ্য হতে পারে। এটি কি প্রশাসককে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা, নাকি সামনে রাসিক নির্বাচনকে কেন্দ্র করে অন্যকোন দূরভীসন্ধি আছে? এমন মন্তব্য নগর বিএনপির তৃণমূলের অনেক নেতাকর্মীদের। তার সত্যতাও মেলে মাসখানেক আগে স্যোমাল মিডিয়ায় নেতাকর্মীদের কিছু পোস্ট থেকে।
রাসিক কর্তৃক শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের আইল্যান্ড ও পয়েন্টগুলোতে বিশালাকার সেই ডিজিট্যাল স্টান্ডিং ব্যানার বা ডিসপ্লে বোর্ডগুলোতে বড় বড় অক্ষরে লিখা হয়েছে, ‘ডেঙ্গু প্রতিরোধে আমরা তৎপর আছি; আপনিও সতর্ক থাকুন, সুস্থ থাকুন’। কর্তৃপক্ষ ডেঙ্গু প্রতিরোধে তৎপর থাকলেও জনসাধারণের জ্ঞাতার্থে সচেতনমূলক বিশালাকার ব্যানারগুলো সঠিকভাবে প্রচার হচ্ছে কিনা, যথাযথ স্থানে সেগুলোর নিজ অবস্থান ধরে রাখতে পারছে কিনা, স্থাপন বা বসানোর পর উক্ত ব্যানারগুলো পথচারি ও জনগণ সাবলীলভাবে পড়তে পারছে কিনা এবং ব্যানার ও সাইনবোর্ড স্থাপনে কোন আইনী ব্যত্যয় ঘটছে কিনা এইসকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে দায়িত্বরতরা কতটা সচেতন ভূমিকা পালন করছেন সেটি এখন বড় প্রশ্ন।
রাজশাহী নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সচেতনমূলক প্রচারণামূলক কাজে ব্যবহৃত উপকরণগুলো যথাযথভাবে স্থাপন না করার জন্য অনেকস্থানেই সেগুলো হেলে গেছে, কোথাওবা সে তার দিক পরিবর্তন করে কিছুটা এ্যাংগেল হয়ে দাড়িয়ে আছে, কোথাওবা সেটি পুরোটাই মাটির উপর শুয়ে আছে, কোন কোন স্থানে সেগুলো ছিড়ে ও ফ্রেম ভেঙ্গে চৌচিড় হয়ে গেছে। আবার কোথাওবা সরকারি নির্দেশনামূলক সাইবোর্ড ঢেকে দিয়ে স্থাপন করা হয়েছে রাসিকের প্রচার উপকরণ। গত কয়েকদিন ধরে রাজশাহী শহরে ঝড় বৃষ্টিতো দূরের কথা, চরম গুমোট আবহাওয়ার কারনে যৎসামান্য বাতাসের দেখাও নেই।
এই ধরণের অপরিপক্ক ও বেআইনি কাজের মাধ্যমে কি রাসিক প্রশাসক ও সংস্থাকে জনগণ ও প্রশাসনের কাছে অপরাধী ও হেয় প্রতিপন্ন করা হচ্ছে; নাকি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কোন কুচক্রি মহলের নির্দেশেই করা হচ্ছে এমনটা; প্রশ্ন তুলছেন দলের অনেক নেতাকর্মী ও স্থানীয়রা।
সরকারি কোনো সাইনবোর্ডের ওপর বা সেটি ঢেকে দিয়ে পোস্টার ও ব্যানার লাগানো বাংলাদেশের আইন অনুযায়ী একটি দণ্ডনীয় ফৌজদারি অপরাধ। এই ধরনের কাজ মূলত ‘দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২’ এবং ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯’-এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়। নগরীর বিজিবি ক্যাম্পের দ্বিতীয় গেটের সামনের আইল্যান্ডে থাকা ট্রাফিক বিভাগের একটি নির্দেশনা ও সতর্কমূলক সাইনবোর্ডের প্রায় পুরো অংশ গ্রাস করে তারই উপরে বসানো হয়েছে রাসিকের সেই ডেঙ্গু সচেতনতামূলক স্ট্যান্ডিং ব্যানার বা সাইনবোর্ড তুল প্রচারণার উপকরণ! সরকারি নির্দেশনা সংবলিত কোনো সাইনবোর্ড ঢেকে দেওয়া বা নষ্ট করা জনগণের তথ্য পাওয়ার অধিকারকে ব্যাহত করে এবং সরকারি সম্পত্তিকে বিকৃত করার শামিল, যা দণ্ডবিধি বা স্থানীয় সরকার আইনের অধীনে অপরাধ।
উল্লেখ্য যে, চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত ৩ হাজার ১৯৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। জুনে ২,৯০৭, জুলাইয়ে ৯,২০৬, আগস্টে ২০,৫৩৬ ও সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে ২৪, ৫৩৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আগস্টে প্রতিদিন গড়ে মৃত্যুর হার ছিল ১ দশমিক ৪ জন। পরের মাস সেপ্টেম্বরে সেটি চারগুণের বেশি বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ৪ দশমিক ২৬-এ। গত বছরের চেয়ে চলতি বছরে ডেঙ্গু রোগী বেড়েছে প্রায় ৪৮ শতাংশ। এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যসূত্র মতে চলতি বছরের সেপ্টেম্বর মাসের হিসেবানুযায়ী রাজশাহী বিভাগে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ২,৫৬২ জন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
