× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রিহ্যাব প্রেসিডেন্ট পদে ড. আলী আফজাল পুনর্বহাল

২২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩১ পিএম

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর প্রেসিডেন্ট পদে ড. আলী আফজালের দায়িত্ব বহাল থাকছে।

ড. আলী আফজালের সভাপতি পদ শূন্য ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া সিদ্ধান্তের কার্যকারিতা সোমবার (২১ সেপ্টেম্বর) স্থগিত করেছেন হাইকোর্ট। তার করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন। পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে গত ১৫ সেপ্টেম্বর ড. আলী আফজালের দাখিল করা আপিল ও স্থগিতাদেশের আবেদন নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের আদেশ অমান্য করা হলে তা আদালত অবমাননার শামিল হবে বলেও আইনজীবীর প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়েছে।

এর ফলে গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া সেই সিদ্ধান্তের কার্যকারিতা আপাতত স্থগিত হলো, যার মাধ্যমে রিহ্যাব প্রেসিডেন্টের পদ শূন্য ঘোষণা করা হয়েছিল।

আদালতের আদেশের ফলে ড. আলী আফজালের রিহ্যাব প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আইনগত অবস্থান বহাল রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.