× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে রুমা সাঙ্গু সরকারি কলেজের শিক্ষার্থীদের নীলগিরি শিক্ষা সফর ভ্রমণ

উবাসিং মার্মা, রুমা প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম

বাংলাদেশ সেনাবাহিনীর  সমন্বয় ও অর্থায়নে রুমা সাঙ্গু সরকারি কলেজের ৩৬ জন শিক্ষক-শিক্ষার্থী নীলগিরি পর্যটন কেন্দ্রে শিক্ষা সফর সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন হয়।

মঙ্গলবার সকাল ০৯ ঘটিকায় কলেজের প্রভাষক জ্ঞান প্রভাত চাকমা, (হিসাববিজ্ঞান) নেতৃত্বে শিক্ষা সফরটি রুমা থেকে নীলগিরির উদ্দেশ্যে রওনা হয়। সফরে অংশ নেন ১৭ জন ছাত্র, ১৫ জন ছাত্রী ও একজন শিক্ষক।

শিক্ষা সফরের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের পাঠ্যবিষয়ক জ্ঞানের সঙ্গে দেশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটনের অপার সম্ভাবনা এবং স্থানীয় পরিবেশ সম্পর্কে প্রত্যক্ষ ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটানো। 

এদিকে, শিক্ষা সফরের সম্পূর্ণ ব্যয়ভার বহন, সার্বিক সহযোগিতা ও সুচারু সমন্বয়ের জন্য সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন রুমা সাঙ্গু সরকারি কলেজের কর্তৃপক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা।

 শিক্ষার্থীরা বলেন,  সেনাবাহিনীর এই মহতী সহযোগিতার ফলে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে দেশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন সম্ভাবনা ও স্থানীয় পরিবেশ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের অনন্য সুযোগ পেয়েছে। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি শিক্ষাজীবনে এক স্মরণীয় ও অনুপ্রেরণাদায়ী অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.