রংপুরের বদরগঞ্জে সন্ত্রাস, নৈরাজ্য ও দমন-পীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা।বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি বদরগঞ্জ থানা মোড় থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় মিছিল থেকে সন্ত্রাস, নৈরাজ্য ও দমন-পীড়নের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলে উপজেলা ও পৌর যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরে দলীয় নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক রেজাওনুল হক রেজওয়ান বলেন, “দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও দমন-পীড়নের কোনো সুযোগ নেই। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি। মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
শ্রমিক দলের নেতা আবুজার গিফারি (ওরফে) কারেন্ট মন্টু বলেন, দেশে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা আমরা মেনে নেব না। জনগণের অধিকার ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব, মনিরুজ্জামান মনির, পৌর যুবদলের আহবায়ক সুমন সরদার, পৌর যুবদলের সদস্যসচিব জিয়াউল হক জিয়াসহ ১০ ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা।