× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লাইসেন্স ছাড়াই সরকারি সার মজুত, জীবননগরে ৪০৩ বস্তা ডিএপি জব্দ

আব্দুল্লাহ আল মামুন, ঢাকা।

২৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মজুত করে রাখা ৪০৩ বস্তা সরকারি ডিএপি (DAP) সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সার বিক্রির বৈধ লাইসেন্স না থাকা সত্ত্বেও সরকারি সার মজুত ও বিক্রির অভিযোগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, জীবননগর-দত্তনগর সড়কের 'মেসার্স সান্তনা এন্টারপ্রাইজ' নামের একটি প্রতিষ্ঠানে অবৈধ সার মজুতের সংবাদের ভিত্তিতে অভিযান চালান জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি। পরে প্রতিষ্ঠানটির গুদামে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুতকৃত ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, মেসার্স সান্তনা এন্টারপ্রাইজের মালিক মো. আবুল কালাম আজাদের সার বিক্রির কোনো বৈধ লাইসেন্স ছিল না। সরকারি সার নির্ধারিত বিধিমালার বাইরে অবৈধভাবে মজুত করায় বিশেষ ক্ষমতা আইনের আওতায় সারগুলো আটক করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অভিযানে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখের নেতৃত্বে পুলিশের একটি প্রতিনিধি দল সহযোগিতা করে। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. পাভেল রানাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, প্রান্তিক কৃষকদের স্বার্থ রক্ষায় সার অবৈধভাবে মজুত, কৃত্রিম সংকট তৈরি ও কালোবাজারির বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.