× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সংবাদ সারবেলায় সংবাদ প্রকাশের পর নেত্রকোনা কেন্দুয়ায় দুই সার ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রধান ।

মোঃ সারোয়ার পারভেজ বাবু নেত্রকোনা প্রতিনিধি।

২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৬ পিএম । আপডেটঃ ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৯ পিএম

জাতীয় দৈনিক সংবাদ সারাবেলায় সারের বাজারের নিয়ে অস্থিরতা অনিয়ম সিন্ডিকেট সরকারের ন্যায্যমূল্যের বাইরে বেশি দামে কৃষকের কাছে সার বিক্রি এ নিয়ে প্রতিবেদন করা হয় প্রতিবেদনে উঠে আসে কৃষকদের দুর্দশার চিত্র 

সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসেন উপজেলা প্রশাসন আমন মৌসুমে সার নিয়ে অস্থিরতার মধ্যে নেত্রকোনার কেন্দুয়ায় বাজার মনিটরিংয়ে দুই সার ব্যবসায়ীকে ৮ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।  কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম-উল ইসলাম চৌধুরী জানান সার নিয়ে অনিয়মের প্রতিবেদন প্রকাশের পর আমাদের নজরে আসে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশ মোতাবেক রামপুর ও বেখৈরহাটি বাজারে নির্ধারিত দামে সার বিক্রি, ভাউচার ও স্টক রেজিস্টার সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন এবং লাইসেন্স হালনাগাদ যাচাই করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বরুণ সাহার প্রসিকিউশনে অভিযোগ প্রমাণিত হওয়ায় কৃষি বিপণন আইন-২০১৮ এর ১৯ ধারায় দুটি মামলায় মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

কেন্দুয়ার ঘটনা বিচ্ছিন্ন নয়। কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে সারা দেশে ২৩০টি মোবাইল কোর্টে প্রায় ৩৯ লাখ টাকা জরিমানা, ১৭০০ বস্তা সার উদ্ধার ও ৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানায়, আগের সরকারের সময়ে নিয়োগ পাওয়া অনেক ডিলার দায়িত্ব ছাড়ায় প্রায় ৩৭৫৯টি ডিলার পয়েন্ট শূন্য হয়ে পড়েছে। ঘাটতি পূরণে নতুন করে ৪৯১৮ জন ডিলার নিয়োগের পরিকল্পনা চলছে।

সরকার বলছে, দেশে সারের সংকট নেই। সচিব মো. সেলিম খান জানিয়েছেন, মজুত গত বছরের চেয়ে ভালো এবং কানাডা-রাশিয়া-মরক্কো থেকে সার আসছে। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের দাবি, একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করছে, মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে মাঠের চিত্র ভিন্ন। কুড়িগ্রামে সুপারিশকৃত সারের অর্ধেকও পাননি কৃষকরা, লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ হয়েছে। কুড়িগ্রামে ক্ষোভ থেকে শতাধিক বস্তা সার লুটের ঘটনাও ঘটেছে।জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকারদলীয় ডিলারদের যোগসাজশে বেশি দামে সার বিক্রি হচ্ছে এবং কৃষিনীতি ব্যর্থ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.