স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রোগ্রামের আওতায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর সিভিল ও এনভায়রনমেন্ট বিভাগের ৩য় বর্ষের ২৫ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে আগারগাঁও এলজিইডি সদর দপ্তরের চারতলার সেমিনার কক্ষে রবিবার (২৭ অক্টোবর) দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। তিন সপ্তাহব্যাপি (১৩ সেপ্টেম্বর-৪ অক্টোবর ২০২৫) আয়োজিত প্রশিক্ষণে এলজিইডি’র অধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এর আওতায় চলমান কাজ এবং জলবায়ু সম্পর্কিত জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ধরনের তথ্য তাদের কাছে উপস্থাপন করা হয়। প্রশিক্ষণটি উদ্বোধন করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিক এর পরিচালক কাজী সাইফুল কবীর। এসময় এলজিইডির সড়ক ও সেতু রক্ষণাবেক্ষণ ইউনিটের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুস সবুর উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল ও ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার স্পেশালিস্ট সাদেকুর রহমান ভূইয়া। -প্রেস বিজ্ঞপ্তি