× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ ও পথসভা

মো: তুহিন ফয়েজ, মতলব চাঁদপুর

২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৬ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী শাহ্ আলম লস্করের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল থেকে গজরা ইউনিয়নের বিভিন্ন বাজার, পাড়া-মহল্লা ও বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী শাহ্ আলম লস্কর। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবা নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন। গণসংযোগকালে স্থানীয় ভোটাররা রাস্তা-ঘাটের উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মাদক নিয়ন্ত্রণ, নাগরিক সেবা সহজীকরণসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। শাহ্ আলম লস্করের প্রস্তাবিত বক্তব্য: “গজরা ইউনিয়নের মানুষের সমস্যা ও প্রত্যাশাগুলো আমি কাছ থেকে দেখেছি এবং শুনেছি। জনগণ আমাকে নির্বাচিত করলে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের রাস্তা-ঘাটের উন্নয়ন, মাদকমুক্ত পরিবেশ, পরিচ্ছন্নতা এবং নাগরিক সেবা সহজীকরণে কাজ করতে চাই। দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে গজরা ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করাই হবে আমার  মূল লক্ষ্য।

 এসময় স্থানীয় ভোটারগণ ও বিপুল পরিমাণ কর্মী সমর্থক উপস্থিত ছিলেন

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.