× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে শাহসুফী শাহজাহান শাহ্ সাদুল্লাপুরী এর ৩দিন ব্যাপী ৮ম ওফাত দিবস সম্পন্ন

মো: তুহিন ফয়েজ,মতলব চাঁদপুর

২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৩ পিএম

চাঁদপুরের মতলব উত্তরে শাহসুফী শাহজাহান শাহ্ সাদুল্লাপুরীর ৮ম ওফাত দিবস উপলক্ষ্যে পবিত্র কোরআন তেলোয়াত, মিলাদ ও দোয়া, আলোচনা সভা, পালা গান এবং বাউল গান পরিবেশনের মাধ্যদিয়ে  সম্পন্ন হলো ৩দিন ব্যাপী ওফাত দিবস ৷


বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর ) পর্যন্ত  ৩দিন ব্যাপী অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে 

 চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার বলেছেন, যারা একান্তভাবে সুফীবাদে বিশ্বাসী, তারা সাধারণত শান্তি, মানবতা, সহনশীলতা ও সম্প্রীতির আদর্শে বিশ্বাস করেন। সুফীবাদের মূল শিক্ষা হলো আত্মশুদ্ধি, মানুষের প্রতি ভালোবাসা এবং সৃষ্টির কল্যাণ সাধন। তাই একজন প্রকৃত সুফী সমাজে হিংসা, বিদ্বেষ, বিভেদ কিংবা অস্থিতিশীলতা কামনা করতে পারেন না।

 গত ২৫ সেপ্টেম্বর রাতে শাহসুফী শাহজাহান শাহ্ সাদুল্লাপুরী এর ৮ম ওফাত দিবস উপলক্ষ্যে আয়োজিত ৩দিন ব্যাপী বাউল গানের আসরের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে 

আলমগীর সরকার বলেন, প্রকৃত সুফীবাদগণ মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে সচেষ্ট থাকেন। একটি দেশের শান্তি ও স্থিতিশীলতা নাগরিকদের নিরাপত্তা ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুফীবাদের মানবিক শিক্ষা মানুষকে সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের দিকে আহ্বান করে। তাই সুফী আদর্শের চর্চা সমাজে সম্প্রীতি, শান্তি ও কল্যাণের পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

শাহজাহান শাহ্ সাদুল্লাপুরীর বড় ভাই বিশিষ্ট শিল্পপতি নাছির উদ্দিন সরকারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, মতলব উত্তর থানার সেকেন্ড অফিসার এসআই সাদেক হোসেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন সপন,সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, যুবদল নেতা বশির সরকার, ইউনিয়ন যুবদলের মিজানুর রহমান, উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা বেগম, মহিলা দলের নেতা ডলি সরকার সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দ।

শাহসুফী শাহজাহান শাহ্ সাদুল্লাপুরীর ওফাত দিবস উপলক্ষ্যে পবিত্র কোরআন তেলোয়াত, মিলাদ ও দোয়া, পালা গান এবং বাউল গান পরিবেশন করেন দেশের প্রখ্যাত শিল্পীগোস্টী ৷

মেলা স্থলে মেলার সামগ্রী ও রকমারী খাবারসহ বসে কয়েকশত দোকান  এবং শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, চরকিসহ বসে বিবিন্ন রাইড ৷

এছাড়াও ওফাত দিবস উপলক্ষে শাহসুফী শাহজাহান শাহ্ সাদুল্লাপুরীর বক্তবৃন্দ হালকায়ে জিকির, মিলাদ মাহফিল দোয়া ও মাজার জিয়ারতের মাধ্যমে মুনাজাত করেন বক্তবৃন্দরা ৷

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.