× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মন্ত্রীর তীব্র ক্ষোভের পর প্রত্যাহার হচ্ছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান

মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

২৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

দীর্ঘ সময় মৌলভীবাজার জেলা সিভিল সার্জন হিসেবে পদে থেকে নানা বিতর্কের জন্ম দেয়া ডাঃ মো. মামুনুর রহমানকে অবশেষে বিদায় নিতেই হচ্ছে মৌলভীবাজার জেলা থেকে। 

সোমবারের মধ্যেই জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ এই কর্মকর্তাকে দ্রুত প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (২৬ সেপ্টেম্বর)  দুপুরে  জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মৌলভীবাজারে আইন-শৃ'ঙ্খলা ও উ'ন্নয়ন সমন্বয় বিষয়ক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন।

এর আগে দ্বায়িত্বে অবহেলার অভিযোগে সিভিল সার্জনকে প্রত্যাহারে সংশ্লিষ্ট মন্ত্রীকে মতবিনিময় সভা থেকে সরাসরি ফোনে কথা বলেন  শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এসময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী সোমবারের মধ্যে সিভিল সার্জনকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

জেলার আইন-শৃ'ঙ্খলা ও উ'ন্নয়ন সমন্বয় বিষয়ক ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

মতবিনিময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, বড়লেখা-জুড়ী আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন মিঠু, মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক ও প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা। 

​সভায় আরিফুল হক চৌধুরী জেলার দ্বায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে সমন্বয় সভায় প্রধানঅতিথি হয়ে যোগ দিলেও সেখানে অনেক দফতরের কর্মকর্তাকেই অনুপস্থিত পান। এতে তিনি তাদের অনুপস্থিতির কারণে ক্ষোভ প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করবে না। সিভিল সার্জন ডাঃ মামুনুর রহমানকে সোমবারের মধ্যেই তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.