× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডিসেম্বর ঘিরে আওয়ামী ফ্যাসিজম আর ইনসাফ দল ভিতরে ভিতরে একাকার: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পিএম

বর্তমান সরকারে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন,আওয়ামী ফ্যাসিজম তথা নতুন জেগে উঠা হটাৎ বিপ্লবী সাজা একটা সংগঠন আছে, যারা ইনসাফের কথা বলেন আর সব বেইসনসাফি কাজ করেন। এতো ইনসাফের কথা বলেন আর মানুষের সম্পদ দখল আর অন্যান্য ধর্মালম্বীদের সম্পদ দখল করেন তখন ইনসাফের কথা চিন্তা করেন না। এরা ঘরে এক কথা আর বাহিরে আরেক কথা বলে। 

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ওই আওয়ামীলীগের সংগে আগেও তাদের আঁতাত ছিল, এখনো আঁতাত রয়েছে । ওরা নাকি ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলনের দাবিদার। তবে একটি জায়গায় তাদের মিল দেখতে পাবেন। যেখানে একটি দলের নেত্রী তাদের দল ও জণগণকে ছেড়ে পালিয়ে গেছেন।  তাঁর নাকি আগমন ডিসেম্বরে। আবার একটি ইনসাফ দলের সরকারকে ফেলে দেয়ার মাসও ডিসেম্বরে। আওয়ামী ফ্যাসিজম আর ইনসাফ দল ভিতরে ভিতরে একাকার। তবে একটা জিনিস মনে রাখবেন ডিসেম্বর মাস কিন্তু বিজয়ের মাস।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে পতিত স্বৈরাচারের দোসরদর সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে জেলা বিএনপি আয়োজিত পূর্ব ঘোষিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন। 

আরিফুল হক চৌধুরী পতিত স্বৈরাচারের দোসরদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, খেলা যদি হয় তাহলে আবার এদেশের জণগণ আরেকটি বিজয়ের খেলা খেলতে প্রস্তুত। আমি এখনো বলবো, অনেক ত্যাগ-তীতিক্ষার মাধ্যমে বিগত জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন ছাত্র-জনতা। তারা এদেশে ফ্যাসিজমের বিদায়ে গণতান্ত্রিক সরকারের জন্য জীবন দিয়েছেন। তাদের রক্তের উপর দাঁড়িয়ে যারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, আপনারা এগুলো বন্ধ করুন। 

জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বড়লেখা-জুড়ী আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন মিঠু, মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক ভিপি মিজানূর রহমান।

এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, ফখরুল ইসলাম, বকশী মিছবাহ উর রহমান, মৌলভীবাজার সদর থানা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, পৌর বিএনপির সভাপতি অলিউডর রহমান, সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা ছাত্র দলের সভাপতি রুবেল মিয়া সহ দলে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

সমাবেশ শেষে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চৌমুহনা হয়ে সিকান্দার আলী সড়কে গিয়ে ফের সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.