× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অসুস্থ বিএনপি নেতা সৈয়দ হোসেনের শারীরিক খোঁজখবর নিলেন শাহ আলম লস্কর

মো. তুহিন ফয়েজ,মতলব চাঁদপুর

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৪ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সৈয়দ হোসেন অসুস্থ হয়ে পড়ায় তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাড়িতে ছুটে যান গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ আলম লস্কর।

সোমবার (২৮ সেপ্টেম্বর)  দুপুরে তিনি মোঃ সৈয়দ হোসেনের বাড়ি গজরায় গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় অসুস্থ সৈয়দ হোসেনের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের কাছ থেকেও খোঁজ খবর নেন।

শাহ আলম লস্করের এই সৌজন্য সাক্ষাতে স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। এ সময় তিনি অসুস্থ মোঃ সৈয়দ হোসেনের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত মোঃ সৈয়দ হোসেন অসুস্থ থাকায় তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর পাশে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় মোঃ শাহ আলম লস্করের এই সাক্ষাৎকে তাঁরা সৌজন্য ও মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন।

মোঃ শাহ আলম লস্কর বলেন, “অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের খোঁজখবর নেওয়া আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। মোঃ সৈয়দ হোসেনের দ্রুত সুস্থতার জন্য আমি সবার কাছে দোয়া কামনা করছি।”

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.