× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু

সিংড়া (নাটোর) প্রতিনিধি:

০১ অক্টোবর ২০২৬, ১৪:১৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নাটোরের সিংড়া উপজেলার কৃষিপ্রধান চলনবিল এলাকায় বর্ষায় উজান থেকে ভেসে এসে কৃষিজমিতে জমে থাকা কচুরিপানা অপসারণের এক উদ্যোগ নেওয়া হয়েছে। 

নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সার্বিক ব্যবস্থাপনায় ও তাঁর উপহার দেওয়া আধুনিক কচুরিপানা কাটার মেশিনের সাহায্যে এই অপসারণ কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।

​বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার সিংড়া পয়েন্ট এলাকায় কৃষিজমিতে জমাকৃত কচুরিপানা অপসারণ কাজের শুভ উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

​উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন ভিপি, উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন এবং সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী কাজল সরকার। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.