× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিখোঁজের দুই দিন পর বিষখালী নদী থেকে জেলের মরদেহ উদ্ধার

এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধিঃ

০১ অক্টোবর ২০২৬, ১৫:২৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ঝালকাঠির কাঁঠালিয়ার বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুই দিন পর মো. আব্দুল মন্নান হাওলাদার (৬৫) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন-সংলগ্ন বিষখালী নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। নিহত মন্নান হাওলাদার আওরাবুনিয়া ইউনিয়নের মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ট্রলার নিয়ে বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে যান মন্নান হাওলাদার। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ট্রলার থেকে নদীতে পড়ে যান। পাশের একটি ট্রলারে থাকা জেলেরা তাকে নদীতে পড়ে ডুবে যেতে দেখেন। পরে স্থানীয় জেলেরা নদীতে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

খবর পেয়ে কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে বরিশাল থেকে ডুবুরি দল এনে নদীতে অভিযান চালানো হয়।  বিষখালী নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হয়। দীর্ঘ অভিযানের পর বৃহস্পতিবার রাত ২টার দিকে নদী থেকে মন্নান হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়।

কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খলিলুর রহমান বলেন, বিষখালী নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান পরিচালনায় বেশ বেগ পেতে হয়েছে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। পরে বরিশাল থেকে ডুবুরি দল এনে উদ্ধারকাজ পরিচালনা করা হয়।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু নাছের রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে নদী থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করেছে।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.