ঝালকাঠিতে জেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে কেন্দ্রীয় নেতারা দলীয় ও পাতিয় পতাকা উত্তোলন করেসম্মেলন কার্যক্রম শুরু করে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটি প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল।
জেলা জাতীয় পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এড. মো. আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম.এ জলিল,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান। সম্মেলনে ঝালকাঠি জেলা জাতীয় পার্টির সভাপতি এড. মো. আনোয়ার হোসেন আনু ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানের নাম ঘোষণা করা হয়। জেলা পূর্ণাঙ্গ কমিটি ১১১ সদস্য বিশিষ্ট গঠন করা হবে।
এছাড়া বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান,সদর উপজেলা সভাপতি আনোয়ার হোসেন তালুকদার, নলছিটি উপজেলা সভাপতি আঃ জলিল গাজী, রাজাপুর উপজেলা উপজেলা সভাপতি কামরুল ইসলাম দুলাল, কাঠালিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ সেন্টু মিয়া, আইনজীবি ফেডারেশনের সভাপতি এড. ইউসুফ আলী মোল্লা, সদস্য সচিব এড. আব্দুল আলিম, জাপার শহর শাখার সাধারণ সম্পাদক আঃ আলিম খলিফা, যুব সংহতির কেন্দ্রীয় কমিটির আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ ইউনুচ হাওলাদার, যুব সংহতির জেলা আহ্বায়ক আশরাফুর রহমান শাকিল, জাতীয় মহিলা পার্টির জেলা সভাপতি মেহেবুবা আক্তার, যুব সংহতির মোঃ শাহিন হাওলাদার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির জেলা আহ্বায়ক মোঃ কবির হোসেন ও সদস্য সচিব রিয়াজ হোসেন, জাতীয় ছাত্র সমাজের জেলা আহ্বায়ক মোঃ শিপনসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার নেতৃবৃন্দ।
বক্তরা জাতীয় পার্টিকে তৃণমূল থেকে গড়ে তোলার জন্য সকলকে জোর আহ্বান জানান এবং আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে সরকার গঠন করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় পার্টির শহর শাখার সভাপতি সৈয়দ আবু শহিদ।