× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

০৪ অক্টোবর ২০২৬, ১০:৫৯ এএম

ছবি: সংবাদ সারাবেলা।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মধ্যম হাশিমপুর খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির উদ্যোগে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

২ অক্টোবর (শুক্রবার) বিকালে উপজেলার হাশিমপুর ইউনিয়নের হযরত কাজী আবদুর রহমান শাহ (রহঃ) মাজার সংলগ্ন মাঠে উৎসবমুখর পরিবেশে ১ম বারের মতো এ অলম্পিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬' এর আয়োজন করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রযুক্তি দলের সাবেক সভাপতি ফয়সাল সিকদার সোহানের সভাপতিত্বে উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি ছিলেন হাশিমপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফাহিম, বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরফাত হোসেন, গাজী মুহাম্মদ আলাউদ্দিন শাহ, মোহাম্মদ মিজান, মোহাম্মদ নয়নসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়- ২০১৭ ব্যাচ বনাম দক্ষিণ গাছবাড়িয়া হরিনার পাড়া একাদশ। ম্যাচে ২-১ গোলে জয় লাভ করে দক্ষিণ গাছবাড়িয়া হরিনার পাড়া একাদশ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.