ডিজিটাল লেনদেনকে আরও সহজ, দ্রুত ও সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে দেশে বাড়ছে বাংলা কিউআরের (Bangla QR) ব্যবহার। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার ও ভোক্তাদের মধ্যে কিউআর কোডের মাধ্যমে লেনদেনের প্রবণতা দিন দিন বাড়ছে। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমছে, পাশাপাশি লেনদেনের হিসাবও থাকছে ডিজিটাল ব্যবস্থায়।
তারই ধারাবাহিকতায় শেরপুরে শাহজালাল ইসলামী ব্যাংকের শাহ্জালাল বাংলাকিউআর (Bangla QR) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
৩ অক্টোবর শনিবার দুপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের শেরপুর শাখায় ‘আর্থিক স্বাক্ষরতায় সূচিত হোক ডিজিটাল ক্যাশলেস লেনদেন বিষয়ে গ্রাহক সচেতনতা কর্মসূচি’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গ্রাহকদের হাতে ‘বাংলা কিউআর’ তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে একটি র্যালীও বের করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার বেদোরা মাহবুব, হেড অব আইটি ডিভিশন। বিশেষ অতিথি ছিলেন মো: ইকরাউর রহমান, ডেপুটি হেড অব কার্ড ডিভিশন। সঞ্চালনায় ছিলেন শেরপুর শাখার ব্যবস্থাপক মো: আরিফুর রহমান
এছাড়া জামালপুর, ময়মনসিংহ, হালুয়াঘাট ও গফরগাঁও শাখার ম্যানেজারসহ ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন।