× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুরাদনগর নির্বাচন অফিসে দালালমুক্ত পরিবেশ, কমেছে হয়রানি

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

০৬ অক্টোবর ২০২৬, ১৪:৩৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাচন অফিসে নতুন উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে মো. হুমায়ুন কবির যোগদানের পর সেবার পরিবেশে পরিবর্তন এসেছে। অফিসে দালালদের প্রবেশ নিয়ন্ত্রণ করায় সাধারণ নাগরিকদের হয়রানি ও ভোগান্তি কমেছে বলে জানিয়েছেন সেবা নিতে আসা স্থানীয়রা।

জানা যায়, নতুন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির দায়িত্ব গ্রহণের পর থেকেই নির্বাচন অফিসকে দালালমুক্ত রাখতে কঠোর অবস্থান নিয়েছেন। কোনো দালাল যাতে অফিসের ভেতরে প্রবেশ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত বা হয়রানি করতে না পারে, সে বিষয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। ফলে নাগরিকরা এখন সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বিভিন্ন সেবা ও তথ্য নেওয়ার সুযোগ পাচ্ছেন।


স্থানীয় কয়েকজন সেবাগ্রহীতা জানান, আগে নির্বাচন অফিসে বিভিন্ন কাজে এসে মধ্যস্বত্বভোগীদের কারণে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হতো। অনেক সময় সাধারণ মানুষকে কাজ করে দেওয়ার কথা বলে অতিরিক্ত টাকা নেওয়া কিংবা বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগও ছিল। বর্তমানে অফিসে দালালদের দৌরাত্ম্য কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে।

সেবা নিতে আসা একাধিক নাগরিক নতুন নির্বাচন কর্মকর্তার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি অফিসে সাধারণ মানুষের হয়রানি বন্ধে এ ধরনের কঠোর পদক্ষেপ অত্যন্ত প্রয়োজন। তারা আশা করেন, ভবিষ্যতেও মুরাদনগর নির্বাচন অফিসে স্বচ্ছতা ও জবাবদিহির এই পরিবেশ বজায় থাকবে।

মো. হুমায়ুন কবিরের দায়িত্ব গ্রহণের পর নির্বাচন অফিসে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করার উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সাধারণ মানুষের প্রত্যাশা, তার এই উদ্যোগ অব্যাহত থাকবে এবং মুরাদনগর উপজেলা নির্বাচন অফিস আরও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.