× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রুমায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, অধিকার ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান

উবাসিং মার্মা, রুমা (বান্দরবান)

১২ অক্টোবর ২০২৬, ১৯:২৭ পিএম

বান্দরবানের রুমা উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার সুযোগ থেকে ঝরে পড়া রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে র‍্যালি বের করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও ইউএনডিপির কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির (সিডিসি) বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রুমা উপজেলা কৃষি কর্মকর্তা এ, কে, এম, ফরিদুল হক।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ সাকিবুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাসেল দে, রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেলাল উদ্দিন এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা খালিদ রাউজান।

এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ প্রায় ১২০ থেকে ১৩০ জন অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপদ ও মর্যাদাপূর্ণ বেড়ে ওঠা নিশ্চিত করতে তাদের অধিকার সম্পর্কে পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। কোনো শিশু যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে জন্য ঝরে পড়া রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে দক্ষ ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে। এ জন্য পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.