মৌলভীবাজার শহরে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) গ্যাস সিলিন্ডার বিক্রিতে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন যাচাই এবং নিরাপদ পরিবেশ নিশ্চিতে অভিযান চালিয়েছে প্রশাসন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের শমসেরনগর সড়ক ও চাঁদনীঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমি।
অভিযানকালে এলপিজি গ্যাস বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় লাইসেন্সের অনুমোদন যাচাই করা হয়। এসময় লাইসেন্স না থাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিস্ফোরক আইন, ১৮৮৪-এর ৫(৩) ধারায় দুটি মামলা করা হয়। জরিমানা আদায় করা হয় এবং মোট ২ হাজার ৫০০ টাকা।
অভিযানকালে এ সময় উপস্থিত ছিলেন সিলেটের সহকারী বিস্ফোরক পরিদর্শক মোস্তফা ফারুক।
অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ, প্রযোজ্য আইন ও বিধিবিধান অনুসরণ এবং নিরাপদ উপায়ে এলপিজি গ্যাস বিক্রি ও সংরক্ষণের বিষয়ে সচেতন করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমি বলেন, এ ধরনের অভিযানের লক্ষ্য জরিমানা আদায় নয়; বরং ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনায় উৎসাহিত করা, গ্যাস বিক্রি ও সংরক্ষণে নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য দুর্ঘটনা ও জনদুর্ভোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা। জনস্বার্থে এ বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি ।