× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুলবাড়ী উপজেলা বিএনপি'র আহ্বায়ক হাসু, সদস্য সচিব মান্নান মুকুল

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম)

১৪ অক্টোবর ২০২৬, ১৭:২৫ পিএম

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ২০ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে মো. শামসুজ্জামান হাসুকে আহ্বায়ক এবং আব্দুল মান্নান মুকুলকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া লোকমান হোসেন সরকারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আরাবুর রহমান ও আরিফুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এদিকে নতুন আহ্বায়ক কমিটি গঠনের খবর ছড়িয়ে পড়লে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন।

দলীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারি মাসে কেন্দ্র থেকে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদনের পর জেলার অন্যান্য উপজেলায় কমিটি গঠন করা হলেও নানা জটিলতার কারণে ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন সম্ভব হয়নি। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর মঙ্গলবার ফুলবাড়ী উপজেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে জেলা বিএনপির কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.