চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সম্মাননা, ফুটবল প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সুধী সমাবেশে সভাপতিত্ব করেন মদন মোহন উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক জনাব জহির উদ্দিন হারুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ বরকত উল্লাহ বুলু। তিনি তাঁর বক্তব্যে বলেন, "শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে শিক্ষক এবং অভিভাবকদের যৌথ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেধা বিকাশের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সহায়তা করে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী এবং বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস।
এ ছাড়া অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও মেধা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি বার্ষিক ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আনন্দঘন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।